পাহাড়ের নারী-শিশুর অধিকার রক্ষায় সংসদে যেতে চান মিনারা বেগম

জাতীয় সংসদে পার্বত্য জনগণের দুঃখদুর্দশা তুলে ধরার প্রত্যয়

আহমদ বিলাল খান

পাহাড়ে নারী-শিশুর অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র নিয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিনারা বেগম। তিনি বলেছেন, আমি প্রথমেই পার্বত্য অঞ্চলের নারীদের স্বাধীনভাবে চলাফেরা, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে অংশ নিতে রোববার (১২ এপ্রিল) ঢাকাস্থ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন তিনি।

মিনারা বেগম বলেন, পার্বত্য অঞ্চলের নারীরা এখনো শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে রয়েছে। নারীরা পরিবারকে আগে গুরুত্ব দিয়ে নিজেরা কম খায়, ফলে তারা অল্প বয়সেই স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। এই বাস্তবতা পরিবর্তন জরুরি বলে মনে করেন তিনি।

তিনি আরো বলেন, সমাজে ধনী-গরিব বৈষম্যের কারণে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে চিকিৎসা খাতে বৈষম্যের কথা তুলে ধরে বলেন, সাধারণ মানুষ হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত সেবা পায় না; এই পরিস্থিতি বদলাতে হবে।

নিজের রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করে মিনারা বেগম বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি দীর্ঘ সময় তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। দলের দুর্দিনে ১৭ বছর নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, নিজস্ব অর্থায়নে সহযোগিতা করেছি এবং প্রত্যন্ত এলাকায় গিয়ে নারীদের সংগঠিত করেছি।

পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমি চাই সবাই সমানভাবে উন্নয়নের অংশীদার হোক। নারী-পুরুষ একে অপরের পরিপূরক; সমন্বিত প্রচেষ্টায়ই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, দল তাকে মনোনয়ন দিলে জাতীয় সংসদে রাঙ্গামাটির মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরবেন এবং বিশেষ করে নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।

+ posts

Similar Posts

  • লামায় ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম শুরু

    নিজস্ব প্রতিবেদক : বান্দরবান জেলার লামা উপজেলায় প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোর তথ্য সংগ্রহে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম হারগাজা মার্মা পাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

  • চট্টগ্রাম বিমানবন্দরে পার্বত্যবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে কাপ্তাইবাসীর ফুলেল শুভেচ্ছা

    জয়নাল আবেদীন, কাপ্তাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান-কে চট্টগ্রাম বিমানবন্দরে কাপ্তাইবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে নিজ এলাকায় ফিরে আসায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসেন নেতাকর্মী ও সমর্থকরা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা…

  • কিস্তিতে ল্যাপটপ পেলেন প্রশিক্ষণরত পুলিশ সদস্যরা, দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা পুলিশ। ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে চলমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের জন্য কিস্তিতে ল্যাপটপের ব্যবস্থা করেছেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। শনিবার (৪ এপ্রিল) পুলিশ সুপার…

  • রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে জুয়াড়িসহ ৫ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে জুয়া খেলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশে…

  • ঈদকে ঘিরে বান্দরবানে নিরাপত্তা জোরদার, পুলিশের বিশেষ কার্যক্রম

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। একই সঙ্গে সরকারি ছুটিকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (১৯ মার্চ) সদর…

  • ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা, রাঙ্গামাটি হাসপাতালে সিভিল সার্জনের তদারকি

    আহমদ বিলাল খান: রাঙামাটি পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও রাঙামাটি জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে জোরালো কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সকল গুরুত্বপূর্ণ ও জরুরি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি…

Leave a Reply