কাপ্তাইয়ে কবিতা-নৃত্যের মনোমুগ্ধকর উৎসব: ‘স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন’ এর বর্ণাঢ্য আয়োজন

আবদুল হাই খোকন:


কবিতা, ছন্দ ও নৃত্যের অপূর্ব মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে উঠলো কাপ্তাইয়ের সাংস্কৃতিক অঙ্গন। বৈশাখের প্রখর রোদ ও গ্রীষ্মের তাপদাহের মাঝেও কবিতার রসধারায় ও নৃত্যের ছন্দে মুগ্ধতা ছড়াল এক ব্যতিক্রমধর্মী আয়োজন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন’ আয়োজিত একক ও বৃন্দ আবৃত্তি, কথামালা ও নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে দর্শক-শ্রোতারা উপভোগ করেন এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা।

মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। উদ্বোধনী পর্বে বাংলাদেশের প্রখ্যাত ঢোল বাদক শিবু জলদাসের প্রাণবন্ত পরিবেশনা পুরো মিলনায়তনকে উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের পরিচালক বাচিক শিল্পী তামান্না ইসলাম এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আবদুল্লাহ আল মামুন, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, সাংবাদিক কাজী মোশাররফ হোসেনসহ স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আবৃত্তি পর্বে সমবেত পরিবেশনায় অংশ নেয় স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের শিক্ষার্থীরা—সৌমি সাহা, সৃজিতা দত্ত, শালোমী বিশ্বাস আস্থা, জাগৃতি সাহা, থোয়াই সুই চিং মারমা, অজিতাভ মহাজন, অভিয়ান মহাজন, ফাওজিয়া আলম ও ফাইয়াজ আলম। তাদের আবৃত্তি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

একক আবৃত্তি পরিবেশন করেন নাট্যজন আবদুল্লাহ আল মামুন, প্রমা আবৃত্তি সংগঠনের ইব্রাহীম খলিল মাসুদ, এ.টি.এম সাইফুর রহমান, নাজমুল আলম সাদেকী এবং ডা. সুমিষ্টা বড়ুয়া। আবহ সংগীতে ছিলেন ঝুলন দত্ত।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এনির পরিচালনায় ক্ষুদে নৃত্যশিল্পীরা পরিবেশন করেন মনোমুগ্ধকর দলীয় নৃত্য, যা দর্শকদের মুগ্ধ করে তোলে।

পুরো আয়োজনটি যেন কাপ্তাইকে পরিণত করে এক টুকরো সাংস্কৃতিক উৎসবে, যেখানে কবিতা ও নৃত্যের ছন্দে ভেসে যায় সময়ের সব ক্লান্তি।

+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রম গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ…

  • 🟥 কাপ্তাইয়ে বারি আম-৪ চাষে মাঠ দিবস

    কৃষকদের হাতে–কলমে প্রশিক্ষণ দিল বিএআরআই নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত “বারি আম-৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ৮০ জন কৃষক অংশ নেন। সোমবার…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৭০০০ টাকা জরিমানা

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টা দোকান হতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সকাল ১২ টা হতে ১ টা পর্যন্ত রাঙামাটি…

  • 🟥 কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘাইর মাছ উদ্ধার, আইনি প্রক্রিয়ায় ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে মহাবিপন্ন প্রজাতির একটি বড় আকৃতির বাঘাইর মাছ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ ফুট দৈর্ঘ্য ও ১৬…

  • নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে একটানা ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া। বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে সহকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি।  ১৯৯৪ সালের…

  • সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কাপ্তাইয়ে সড়ক প্রচার

    নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ ২০২৬, সোমবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশের ৫৪টি জেলায় একযোগে নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এ কর্মসূচি সম্পর্কে…

Leave a Reply