কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদল নেতা আলী আকবর সুমনের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন (অপু), সনাতন যুব পরিষদের সাধারণ সম্পাদক অভি সাহা, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফাহিম শাহরিয়ার, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাহাত ইমনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা আলী আকবর সুমনের নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং ছাত্রদলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “তার নেতৃত্বে রাঙামাটি জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠছে, যা ভবিষ্যতে সংগঠনকে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।”

জন্মদিন উপলক্ষে কেক কাটার পর উপস্থিত নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও সংগঠনের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল প্রকাশ।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাই নতুন বাজার দোতলা ছাদ থেকে পরে শিশু সিনান গুরুতর  আহত

    ঝুলন দত্ত, কাপ্তাই। রাঙামাটির কাপ্তাইয়ে দোতলার ছাদের  ওপর সাইকেল চালাতে গিয়ে  ছাদ থেকে পরে  সিনান নামে ৪ বছরের এক শিশু গুরুতর  আহত হয়েছে। শনিবার( ১৪ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ৯ টায়  উপজেলার ৪ নং কাপ্তাই  ইউনিয়ন এর  ৫নং ওয়ার্ড নতুন বাজার…

  • 🟥 রাইখালীতে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকায় একটি বাসার সিলিং থেকে উদ্ধার হওয়া জালি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত…

  • কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসী হামলায় এক ইউপি সদস্য গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ওই…

  • 🟥 কাপ্তাইয়ে অসহায় ১০ পরিবারকে যাকাত সহায়তা, বিতরণ হলো ৫০ হাজার টাকা

    নিজম্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের যাকাত সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন উপকারভোগীর হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। শনিবার (২৩…

  • শিলছড়িতে পাগলা কুকুরের তাণ্ডব: কামড়ে আহত দুই শিশু, হাসপাতালে চিকিৎসাধীন

    মো. জয়নাল আবেদীন রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় পাগলা কুকুরের কামড়ে দুই শিশু গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি ভেলুয়া পাড়া ও শিলছড়ি বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত…

  • 🟥 কাপ্তাইয়ে কোরবানি ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় “যথাযথ নিয়মে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ” বিষয়ক উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Leave a Reply