কাপ্তাইয়ে এসএসসি-দাখিল পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১,০২৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:


দেশের অন্যান্য অঞ্চলের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এবারে কাপ্তাই উপজেলায় মোট ১,০২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জয়সীম বড়ুয়া জানান, উপজেলার তিনটি কেন্দ্রে মোট ৯০৩ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রগুলো হলো— বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়।

অন্যদিকে দাখিল পরীক্ষায় উপজেলার একমাত্র কেন্দ্র কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসায় অংশ নিচ্ছেন ১২৫ জন পরীক্ষার্থী।

পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রগুলো পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত ভিজিল্যান্স টিমের সদস্য প্রভাষক পংকজ দাশ ও প্রভাষক জনি দে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসন ও শিক্ষা বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • কাপ্তাই পলিটেকনিকের সামনে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীরা। খানাখন্দ ও কাদাপানিতে ভরা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।…

  • কাপ্তাইয়ে মৎস্য বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

    ঝুলন দত্ত, কাপ্তাই কাপ্তাই সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে মাছের নার্সারির ব্যবস্থাপনা, হালদা কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষাণাবেক্ষণ বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৬ এপ্রিল) হতে শুরু হয়েছে।  মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা…

  • কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা প্রচার

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…

  • কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে…

  • একই বিদ্যালয়ে ২১ বছর: ৩৪ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা শেষে বিদায় নিলেন ইউসুফ মিয়া

    ঝুলন দত্ত, কাপ্তাই: একই বিদ্যালয়ে ২১ বছর শিক্ষকতা করে প্রায়  ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন কাপ্তাই বিএফআইডিসি মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া।  এই উপলক্ষে বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীদের…

Leave a Reply