কাপ্তাই নতুন বাজার দোতলা ছাদ থেকে পরে শিশু সিনান গুরুতর  আহত

কাপ্তাই এ শিশু গুরুতর আহত

ঝুলন দত্ত, কাপ্তাই।

রাঙামাটির কাপ্তাইয়ে দোতলার ছাদের  ওপর সাইকেল চালাতে গিয়ে  ছাদ থেকে পরে  সিনান নামে ৪ বছরের এক শিশু গুরুতর  আহত হয়েছে। শনিবার( ১৪ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ৯ টায়  উপজেলার ৪ নং কাপ্তাই  ইউনিয়ন এর  ৫নং ওয়ার্ড নতুন বাজার এলাকায় এই  ঘটনা  ঘটে বলে জানান নতুনবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদিন । 

তিনি আরোও জানান, শিশুটি কাপ্তাই এর নতুনবাজার সোনিয়া ক্লথ স্টোরের মালিক মো খোরশেদ আলমের নাতি। নানার বাড়িতে বেড়াতে এসে সিনান তিন চাকার সাইকেল চালাতে   নতুনবাজারস্থ মোল্লা ট্রেডার্স হার্ডওয়ার দোকানের দোতলার ছাদ উঠেন। সকাল সাড়ে ৯ টার দিকে শিশুটি ছাদ থেকে  পড়ে গিয়ে  গুরুতর আহত হন। ছাদে রেলিং না থাকায় এই  ঘটনাটি ঘটে। আহত শিশুটিকে প্রথমে  কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল নেয়া হলে তার মাথায় গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে রেফার করা হয় বলে জানান চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।  

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষ, আহত একাধিক

    জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী কলেজ সড়কের হাইওয়ে অংশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাগান এলাকা থেকে আসা…

  • রূপসী কাপ্তাই পত্রিকার আয়োজনে নববর্ষে দেশীয় খেলাধুলার উৎসব

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক উৎসব। মাসিক প্রকাশনা রূপসী কাপ্তাই পত্রিকার উদ্যোগে আগামী ১৪ এপ্রিল কাপ্তাই উপজেলা প্রশাসন ও কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের সহযোগিতায় উপজেলা প্রশাসন চত্বর,কাপ্তাই ও কেপিএম মহিলা…

  • কাপ্তাইয়ে অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় অতিরিক্ত লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় কাপ্তাই নতুন বাজার সড়কের পাশে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কাপ্তাই ইয়ুথ ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।…

  • বজ্রপাতের ঝুঁকি কমাতে কাপ্তাই হ্রদে বসছে ৬৬ ‘সুরক্ষা ঢাল’

    জেলেদের নিরাপত্তায় প্রায় ৫ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান নিজস্ব প্রতিবেদক কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঝুঁকিতে থাকা জেলেদের নিরাপত্তায় বসানো হচ্ছে ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ…

  • 🟥 কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে…

  • কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন: সুষম খাদ্যে সুস্থ জাতি গড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্ণনির্ভর বাংলাদেশ” এই…

Leave a Reply