🟥 রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক:

জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে সংঘর্ষের ঘটনায় রাঙামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার (০৪ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ আদেশ জারি করা হয়।

জারি করা আদেশে বলা হয়েছে, জেলার কোতোয়ালী থানা এলাকার রাঙামাটি পৌরসভা, কাঠালতলী এলাকা, বনরূপা ও আশপাশ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া উক্ত এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও যে কোনো ধরনের অস্ত্র বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যতীত অন্য কেউ এ এলাকায় প্রবেশ করতে পারবে না।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বান্দরবানে অমর একুশে প্রভাতে ভাষা শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

    বান্দরবান প্রতিনিধি। বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের…

  • ট্রাইবেকারে কাপ্তাইয়ের দাপট, নানিয়ারচর বিদায়

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ডি সি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক। উদ্বোধনী ম্যাচেই দেখা যায় চরম উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। কাপ্তাই উপজেলা ও…

  • রাঙ্গামাটিতে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন নিশ্চিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মঙ্গলবার (২১ এপ্রিল) রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সরেজমিনে পরিদর্শন করেন জেলা…

  • ঈদের আনন্দ হাসপাতালে- রোগীদের জন্য উন্নত খাবার, পাশে সিভিল সার্জন

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিনে যখন চারদিকে উৎসবের আমেজ, ঠিক তখনই রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। ঈদের দিনটিকে স্মরণীয় ও কিছুটা হলেও আনন্দময় করে তুলতে রোগীদের জন্য বিশেষভাবে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা…

  • রাঙামাটির মানিকছড়ি বাজারে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

    রাঙামাটি প্রতিনিধি: অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মানিকছড়ি বাজারে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় অংশগ্রহণ করেন মানিকছড়ি চেকপোস্টের সেনা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা। আয়োজনের দায়িত্বে ছিলেন রাঙামাটি ফায়ার স্টেশন।…

  • দক্ষতা বাড়াতে কম্পিউটার প্রশিক্ষণ: পরিদর্শনে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা জোরদারের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ মোঃ আবদুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে…

Leave a Reply