🟥 চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি রোনাল্ড দিলিপ সরকার, সম্পাদক বিজয় মারমা
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চার্চের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার সভাপতি এবং বিজয় মারমাকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এ ছাড়া থয়সাপ্রু খিয়াংকে সহসম্পাদক ও মিসেস টিউলিপ খিয়াংকে সহসম্পাদিকা করে ৩০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শনিবার (০৯ মে) বিকেলে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চার্চের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার।
সভায় চন্দ্রঘোনা খ্রিষ্টান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, চার্চের সহকারী পালক পাস্টর ডা. স্টিফেন জে. মিত্রসহ মণ্ডলির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রার্থনা সভার মধ্য দিয়ে সাধারণ সভার সমাপ্তি হয়।