প্রণোদনার বীজ-সার পেলেন কাপ্তাইয়ের ৪০০ কৃষক

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

কৃষি বিভাগ জানায়, প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ সহায়তা দিচ্ছে। জমির প্রয়োজন অনুযায়ী সারের সুষম ব্যবহার নিশ্চিত করলে উৎপাদন আরও বাড়বে। তিনি কৃষকদের প্রণোদনার উপকরণ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • নতুন দায়িত্বে উথোয়াইমং, ফুলেল শুভেচ্ছায় বরণ

    নিজস্ব প্রতিবেদক নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা। ফুলেল শুভেচ্ছায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য বাবু উথোয়াইমং মারমাকে বরণ করে নিয়েছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা মিথিলা। শুক্রবার (২১ আগস্ট) সৌজন্য সাক্ষাৎকালে অ্যাডভোকেট মেসুই…

  • কাপ্তাইয়ে আগামীর পথে একঝাঁক শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার (২৪ জুন) দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আবেগ, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশায় মুখর এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান…

  • কাপ্তাই হ্রদে জেলেদের জীবনসংগ্রাম: মাছ কমছে, বাড়ছে ব্যয়; তবু সম্ভাবনার খোঁজে প্রান্তিক জনপদ।

    আবদুল হাই খোকন, রাঙামাটি।  পাহাড়ে ঘেরা বিশাল জলরাশির নাম কাপ্তাই হ্রদ। এই হ্রদই হাজারো জেলে পরিবারের ভরসা। ভোরের আলো ফুটতেই নৌকা নিয়ে জলে নামেন তাঁরা; দিনশেষে যা মেলে, তাই দিয়ে চলে সংসার। তবে সাম্প্রতিক বছরগুলোতে মাছের উৎপাদন কমে যাওয়ায় জীবনযুদ্ধে…

  • কাপ্তাইয়ে বন ও বন্য প্রাণী আইন বিষয়ে মাঠকর্মীদের প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বন ও বন্য প্রাণী–সংশ্লিষ্ট নতুন নীতি, আইন ও বিধানাবলী সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টা…

  • স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনা

    ঝুলন দত্ত, কাপ্তাই মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা  শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪ টা হতে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে   মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় …

  • কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নজর

    নিজস্ব প্রতিবেদক পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল। সফরকালে তারা পানি সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ…

Leave a Reply