রাঙ্গামাটির ২১৩ কেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা; দুর্গম ২০ কেন্দ্রে বিশেষ নজরদারি। 

জাতীয় নির্বাচন ২০২৬ রাঙ্গামাটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় জোরদার করা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব, পিপিএম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও সুপরিকল্পিত প্রস্তুতির মধ্য দিয়ে আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি প্রত্যাশা করছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের তিনি জানান, রাঙ্গামাটি জেলায় মোট ২১৩ টি ভোট কেন্দ্র এবং একটি পোস্টাল ব্যালট কেন্দ্র রয়েছে। দুর্গম ভৌগোলিক বাস্তবতা ও যোগাযোগ ব্যবস্থার ভিত্তিতে কেন্দ্রগুলোকে গুরুত্ব অনুযায়ী শ্রেণীবিন্যাস করা হয়েছে। 

পুলিশ সুপার বলেন, জেলায় উল্লেখযোগ্য কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে ২০টি হেলিসাইট নির্ভর কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া ১৪৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং অবশিষ্ট কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। 

নিরাপত্তা নিশ্চিতে মোবাইল টিম, স্টাইকিং টিম ও স্ট্যান্ডবাই টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ০৫ জন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুলিশের  পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন, যাতে যে কোন পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা যায়। 

পুলিশ সুপার আরো বলেন, ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। সবার সম্মিলিত সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

Leave a Reply