কাপ্তাইয়ে আশিকা’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

ঝুলন দত্ত, কাপ্তাই

বেসরকারি উন্নয়ন সংস্থা  আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্-এর এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার  চিৎমরম ইউনিয়ন ও ওয়াগ্গা ইউনিয়নের কমিউনিটি চেইঞ্জ মেকার দলের যুব ও যুব নারীদের অংশগ্রহণে  সোমবার (৯ মার্চ) উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। 

“আজকের পদক্ষেপ—আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি চেইঞ্জ মেকার দলের যুব-যুবতীদের অংশগ্রহ খেলাধুলা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নারী ও কন্যাশিশুর অধিকার সম্পর্কিত বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দিয়ে পুরো মাঠ সুসজ্জিত করা হয়, যা উপস্থিত সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এমপাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সুব্রত খীসা-এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা,  ১০০ নং ওয়াগ্গা মৌজার  হেডম্যান অরুন তালুকদার, নারী অধিকার কর্মী বিজয় মারমা, মহিলা ইউপি সদস্য ও মহিলা কারবারি শিখারাণী তনচংগ্যা।

অনুষ্ঠানে বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমাজের সর্বস্তরে তাদের সমঅধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। 

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণিল র‌্যালী রাঙামাটি – বড়ইছড়ি  সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। 

এই আয়োজনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমাজে তাদের সমঅংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে স্থানীয় কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধির ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 রাইখালীতে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকায় একটি বাসার সিলিং থেকে উদ্ধার হওয়া জালি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত…

  • কাপ্তাইয়ে মৎস্য অধিদপ্তরের অভিযান: অবৈধ জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যা এলাকায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে…

  • বিপুল বড়ুয়া নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেছেন ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অপরাহ্নে তিনি বিদায়ী প্রধান শিক্ষক কল্যানি বড়ুয়ার কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন। অবসরজনিত কারনে…

  • 🟥 কাপ্তাইয়ে শিশু ও নারী উন্নয়ন সচেতনতায় কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু, কিশোর-কিশোরী…

  • কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে…

  • 🟥 কাপ্তাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯  এপ্রিল ) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও কমিটির সভাপতি মো:…

Leave a Reply