কাপ্তাইয়ের প্রতিবন্ধী মো: ফারুকের পাশে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন 

প্রতিবন্ধী ভিক্ষুক মো: ফারুককে

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কাটা পাহাড় এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক মো: ফারুক কে ব্যক্তিগত পক্ষ হতে একটি  হুইল চেয়ার প্রদান করেছেন কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে একটি ইফতার মাহফিল শেষে দিলদার হোসেন প্রতিবন্ধী মো: ফারুকের হাতে এই হুইল চেয়ার তুলে দেন। এসময় কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর নির্বাহী কর্মকর্তা  কমান্ডার হামিদুল ইসলাম, কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন, জিএম ( এমটিএস) আবুল কাসেম রনি, জিএম( হিসাব ও অর্থ) মুজিবুর রহমান,  কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত: বিগত ৪ বছর আগে অসুস্থজনিত কারনে মো: ফারুকের দুই পা কেটে ফেলতে হয়। এখন ভিক্ষাবৃত্তি করে তাঁর সংসার চলে।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা দিবস উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে দিবসটি উদযাপন উপলক্ষে পবিত্র খতমে কুরআন, আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করে…

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • কাপ্তাইয়ে নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।…

  • এতিমদের পাশে মানবিক উদ্যোগ: কাপ্তাইয়ে ইফতার ও দোয়া মাহফিল

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে ১০ শয্যা হাসপাতাল ও কাপ্তাই ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে এতিম ও পথশিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় কাপ্তাই ১০ শয্যা হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার…

  • কাপ্তাই সড়ক দুর্ঘটনায় আহত এএসআইয়ের মৃত্যু

    ঝুলন দত্ত, কাপ্তাই : কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় রাঙামাটির  কাপ্তাই উপজেলার কাপ্তাই  প্রজেক্ট  পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত  এএসআই  মোঃ মাহাবুর হাসান নিহত হয়েছেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন,  গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায়…

  • কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশগ্রহণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী…

Leave a Reply