কাপ্তাইয়ের সীতাদেবী মন্দিরে শিব চতুদর্শী উপলক্ষে হাজারোও ভক্তের আগমন : সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত
ঝুলন দত্ত, কাপ্তাই
শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ স্বরণে এবং শিব চতুদর্শী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরমে অবস্থিত প্রাগৈতিহাসিক শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরে ২৬ তম সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এসময় মন্দির প্রাঙ্গনে হাজারোও ভক্তের আগমন ঘটেছে। কেউ সীতা দেবী মন্দির, কেউ শিবমন্দির দর্শন এবং কেউ কালি মন্দির দর্শন করে পূর্ণ লাভ করছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল হতে বিকেল পর্যন্ত শত শত ভক্তের উপস্থিতিতে এসময় গীতাহোমযজ্ঞ, পুজা অর্চনা এবং মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

গীতাহোমযজ্ঞে পুরিহিত্য করেন শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ।
এসময় গীতা পাঠ করেন গীতা পাঠক গনেশ চন্দ্র দাশ , বিকাশ দাশ, নিবেদন দাশ, জ্যোতি দাশ এবং শ্রীমৎ রবীন্দ্র লাল পুরী মহারাজ।
শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ এবং মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ বলেন, শিব চতুদর্শী উপলক্ষে আজ এই মন্দিরে হাজারোও ভক্তের আগমন ঘটেছে। আজকে সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। এই মন্দিরটি হলো সনাতনী সম্প্রদায়ের পবিত্র তীর্থ স্থান।