কাপ্তাইয়ের সীতাদেবী মন্দিরে শিব চতুদর্শী উপলক্ষে হাজারোও ভক্তের আগমন : সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত

২৬ তম সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ

ঝুলন দত্ত, কাপ্তাই

শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ স্বরণে এবং শিব চতুদর্শী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরমে অবস্থিত প্রাগৈতিহাসিক  শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরে ২৬ তম সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এসময় মন্দির প্রাঙ্গনে হাজারোও ভক্তের আগমন ঘটেছে।  কেউ সীতা দেবী মন্দির, কেউ শিবমন্দির দর্শন এবং কেউ কালি মন্দির দর্শন করে পূর্ণ লাভ করছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল হতে বিকেল পর্যন্ত শত শত ভক্তের উপস্থিতিতে এসময়  গীতাহোমযজ্ঞ, পুজা অর্চনা এবং মহা প্রসাদ বিতরণ  অনুষ্ঠিত হয়। 

গীতাহোমযজ্ঞে পুরিহিত্য করেন শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ। 

এসময় গীতা পাঠ করেন গীতা পাঠক গনেশ চন্দ্র দাশ , বিকাশ দাশ, নিবেদন দাশ,  জ্যোতি দাশ এবং  শ্রীমৎ  রবীন্দ্র লাল পুরী মহারাজ। 

শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ এবং মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ বলেন,   শিব চতুদর্শী উপলক্ষে আজ এই মন্দিরে  হাজারোও ভক্তের আগমন ঘটেছে। আজকে   সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। এই মন্দিরটি হলো সনাতনী সম্প্রদায়ের পবিত্র তীর্থ স্থান।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে ৯০ ক্ষুদে হলদে পাখির দীক্ষা গ্রহণ

    সনদ ও পোশাক বিতরণ, শিশুদের নৈতিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে ৯০ জন ক্ষুদে হলদে পাখি স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীক্ষা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র ও পোশাক বিতরণ…

  • চন্দ্রঘোনা কেপিএম এলাকায় মানবিক সম্পা আহমেদ এর ইফতার সামগ্রী বিতরণ 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম মিল এলাকায় মানবিক সম্পা আহমেদ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার  অসহায় ও দরিদ্র ১৫ টি পরিবারকে ইফতার সামগ্রী ও ঈদের সেমাই চিনি উপহার দেওয়া হয়েছে । এই ১৫ টি পরিবারের মধ্যে বেশিরভাগ ছিলো মসজিদের হুজুর…

  • কাপ্তাইয়ে চিরকুটের ঈদ উপহার: ৩০ পরিবারের হাসি

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “চিরকুট”। সংগঠনটির উদ্যোগে উপজেলার ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সবার ভালোবাসা ও…

  • কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, এনজিও কর্মী, সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নিয়ে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণে সম্মিলিত…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৭০০০ টাকা জরিমানা

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টা দোকান হতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সকাল ১২ টা হতে ১ টা পর্যন্ত রাঙামাটি…

  • 🟥 কাপ্তাইয়ে কৃষক সমাবেশ: কার্ড, ঋণ মওকুফ ও খাল খননে জোর

    নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক কৃষকদের উন্নয়ন ও সরকারের কৃষি-সহায়ক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে শতাধিক কৃষকের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো সম্পর্কে মাঠপর্যায়ে সরাসরি বার্তা…

Leave a Reply