বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাই উপজেলার মতবিনিময় সভা

কবির হোসেন, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৫টায় শহীদ তিতুমীর একাডেমিতে আয়োজিত এ সভায় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও নৈতিক আদর্শ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোঃ হানিফ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও আল-আমীন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদ এবং কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা আহনাফ বাশীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধ, নৈতিক মূল্যবোধ ও আদর্শিক চর্চা জোরদারের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, একটি উন্নত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আগত শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ ও সদস্যরা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে খোলামেলা মতবিনিময় করেন এবং ভবিষ্যতে শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

+ posts

Similar Posts

  • রূপসী কাপ্তাই পত্রিকার আয়োজনে নববর্ষে দেশীয় খেলাধুলার উৎসব

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক উৎসব। মাসিক প্রকাশনা রূপসী কাপ্তাই পত্রিকার উদ্যোগে আগামী ১৪ এপ্রিল কাপ্তাই উপজেলা প্রশাসন ও কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের সহযোগিতায় উপজেলা প্রশাসন চত্বর,কাপ্তাই ও কেপিএম মহিলা…

  • 🟥 কাপ্তাইয়ে আট ইভেন্টে বাজিমাত দেবরাজের

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে আটটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে দেবরাজ দাশ। সে উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর…

  • 🟥 করলিয়া প্রকল্পে বদলাচ্ছে পাহাড়ি জনপদ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা দক্ষিণ দেবতাছড়ি এলাকায় করলিয়া প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানির সুবিধা, হাঁস-মুরগি পালন এবং ঘরের আঙিনায় সবজি চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন পাহাড়ি জনগোষ্ঠীর অন্তত ৮০টি পরিবার। দীর্ঘদিনের পানিসংকট দূর হওয়ার পাশাপাশি জীবিকায়ও এসেছে ইতিবাচক পরিবর্তন।…

  • কাপ্তাইয়ে ২৭ মসজিদে ঈদের জামাত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে মোট ২৭টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি, যা…

  • বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমানসহ চার নেতার বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের শাখা…

  • কাপ্তাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

    মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান নিজস্ব প্রতিবেদক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর…

Leave a Reply