🟥চন্দ্রঘোনায় ফ্রি চর্মসেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

নিজস্ব প্রতিবেদক:


দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চর্মস্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটির চন্দ্রঘোনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যের চর্মরোগ চিকিৎসা ক্যাম্প। এতে দুই শতাধিক চর্মরোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের অধীন পরিচালিত চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

“Skin Health Care for Underprivileged People of Remote Hilly Areas of Bangladesh” প্রকল্পের আওতায় বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দুর্গম পাহাড়ি এলাকা ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাইফুল ইসলাম ভুইঞার নেতৃত্বে সেবা প্রদান করেন ডা. সাজিয়া আফরিন, ডা. তৌহিদা নুর, ডা. ইয়াসমিন আরা জামান ও ডা. মহুয়া মজুমদার।

এসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ক্লিনিক্যাল চিফ ডা. বিলিয়ন এ সাংমার নেতৃত্বে হাসপাতালের নার্স ও স্টাফরা সার্বিক সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চর্মরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কর্মসূচিটি International League of Dermatological Societies-এর Dermlink Grant 2026-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • “হৃদপিণ্ডে দুটি ছিদ্র: বাঁচার লড়াইয়ে ১৮ মাসের মেশিং, জরুরি অস্ত্রোপচার প্রয়োজন”

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ায় এক দরিদ্র দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিং ওয়াং মারমা জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির হৃদপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে, যা দ্রুত অপারেশন ছাড়া…

  • বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা এবং অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।…

  • কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে…

  • রাজস্থলীতে নারী সমাবেশ: সরকারি উদ্যোগে জনসচেতনতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বাঙ্গালহালীয়া ইউনিয়নের ডাকবাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ফ্যামিলি কার্ড,…

  • অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার; সহায়তার আহ্বান চন্দ্রঘোনা ইসলাম প্রচার সমিতির

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই বুধবার (১৯ মার্চ) রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকার কলাবাগানে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গতরাতে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তাদের বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। দুর্ঘটনার পরপরই…

  • কাপ্তাইয়ে ১৮ মাসের মেশিংওয়াং-এর জীবন ঝুঁকিতে: হার্ট অপারেশনের জন্য দরকার ৪ লাখ টাকা

    রিপন মারমা, কাপ্তাই: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারার এক দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিংওয়াং মারমা জন্মের পর থেকেই জটিল হার্ট রোগে ভুগছে। বিশেষজ্ঞরা অপারেশন ছাড়া তার জীবন বাঁচানোর কোনো বিকল্প দেখছেন না। জন্মের পরই শারীরিক…

Leave a Reply