🟥 ঈদ ঘিরে জমে উঠেছে কাপ্তাইয়ের কামারপল্লী

নিজস্ব প্রতিবেদক:


কোরবানির ঈদ সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার কামারের দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারপল্লী। উত্তপ্ত লোহাকে নানা আকৃতিতে রূপ দিতে নিরলস কাজ করছেন কারিগরেরা।

রোববার (২৪ মে) সকালে সরেজমিনে উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী বাজারে গিয়ে দেখা যায়, দম ফেলার ফুরসত নেই কামারশিল্পীদের। ক্রেতাদের চাহিদা মেটাতে তৈরি করা হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি ও রামদা। পাশাপাশি পুরোনো সরঞ্জামেও ধার দেওয়া হচ্ছে ব্যস্ত সময় পার করে।

রাইখালী বাজারের কামারশিল্পী স্বপন কর্মকার ও কৃষ্ণ কর্মকার জানান, সারা বছর কাজ কম থাকলেও কোরবানির ঈদ এলেই আয় কিছুটা বাড়ে। পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে তাঁরা এখনও এ কাজ করে যাচ্ছেন।

তাঁরা বলেন, ঈদের আগে অনেকে নতুন দা-বটি কেনেন, আবার কেউ পুরোনো সরঞ্জামে শান দিতে আসেন। সাধারণত কোরবানির এক সপ্তাহ আগে থেকে কাজের চাপ বেড়ে যায়।

কারিগরেরা জানান, একটি দা শান দিতে ১০০ টাকা, বড় বটি ৮০ থেকে ১০০ টাকা এবং ছুরি শান দিতে ৫০ টাকা নেওয়া হয়। নতুন দা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা, বটি ২০০ থেকে এক হাজার টাকা এবং ছুরি ১৫০ থেকে ২৫০ টাকায়।

দোকানে আসা ক্রেতা মো. সেলিম, আবুল কাসেম, নাজিম উদ্দীন ও আবুল হাসেম বলেন, কোরবানির পশু জবাই ও মাংস কাটার প্রস্তুতি হিসেবে তাঁরা দা-বটি শান দিতে এসেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরো কাপ্তাই উপজেলায় বর্তমানে নতুনবাজারে একটি এবং রাইখালী বাজারে দুটি কামারের দোকানে এ ঐতিহ্যবাহী পেশার কাজ চলছে।

+ posts

Similar Posts

  • কাপ্তাই: বৃষ্টিভেজা সড়কে বাস–নৌবাহিনীর গাড়ির সংঘর্ষ, প্রাণহানি নেই

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নৌবাহিনীর একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উভয় যানবাহনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত…

  • কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে…

  • 🟥 কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে…

  • কেপিএম হরি মন্দিরে ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালা শুরু 

    ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী হরি বিগ্রহ ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫৩ তম অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ২০২৬ উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা রবিবার ( ১ মার্চ) হতে শুরু হয়েছে। …

  • কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশগ্রহণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী…

  • প্রণোদনার বীজ-সার পেলেন কাপ্তাইয়ের ৪০০ কৃষক

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি…

Leave a Reply