ভোর রাতে  রাইখালী বাজারের মাঝিপাড়ায় আগুনে পুড়লো  ৩টি দোকান : পুড়ে গেছে প্রায় ১২ লাখ টাকার মালামাল 

রাইখালী বাজারের মাঝিপাড়ায় আগুন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)। 

ভোর রাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর রাইখালী বাজার সংলগ্ন মাঝিপাড়া  বটতলা নামক স্থানে আগুনে পুড়ে গেছে স্থানীয় ব্যবসায়ী দেবু বড়ুয়ার মোটর পার্টস ও গাড়ির ব্যাটারির দোকান, ক্যওসিং অং মারমা  চায়ের দোকান এবং প্রশান্ত বড়ুয়া  গাড়ির গ্যারেজের দোকান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা। তিনি আরোও জানান, চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে এই  আগুনের ঘটনা ঘটতে পারে। 

এদিকে আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন এবং রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত চন্দ্রঘোনা থানার  এসআই টিটু চন্দ্র দাশ সহ  সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা হতে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  জসিম উদ্দিন এর নেতৃত্বে ফায়ার সার্ভিস  এর কর্মীরা ভোর সাড়ে ৪ টার দিকে এসে সম্পূর্ণ  আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  জসিম উদ্দিন জানান, চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে এই  আগুনের ঘটনা ঘটতে পারে।  এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকান্ডে তাদের  প্রায় ১০ হতে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাই প্রাথমিক গোল্ডকাপে চিৎমরম ইসলামিয়া ও কারিগরপাড়া স্কুলের শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে জমজমাট ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা…

  • নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে একটানা ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া। বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে সহকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি।  ১৯৯৪ সালের…

  • 🟥 কাপ্তাইয়ে আট ইভেন্টে বাজিমাত দেবরাজের

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে আটটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে দেবরাজ দাশ। সে উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর…

  • কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসী হামলায় এক ইউপি সদস্য গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ওই…

  • 🟥 কাপ্তাইয়ে কোরবানি ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় “যথাযথ নিয়মে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ” বিষয়ক উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবসে আলোচনা সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম (কিন রী) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Leave a Reply