🟥 কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন, বন্যহাতির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাতির চলাচলের করিডর সচল রাখতে ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল ৪টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে কাপ্তাই কর্ণফুলী রেঞ্জ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় বন্যহাতির অবাধ বিচরণ, হাতির আবাসস্থল সংরক্ষণ, মানুষ-হাতি সংঘাত কমানো, হাতির চলাচলের করিডর সচল রাখা এবং ইআরটি সদস্যদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্ব পালন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. জামাল হোসেন তালুকদার, সহকারী বন সংরক্ষক (কর্ণফুলী রেঞ্জ) মো. আবু কাউসার, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আবু নাঈম মো. শহিদুল আলম এবং কর্ণফুলী সদর বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া কর্ণফুলী রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী এবং ইআরটি টিম-১ ও টিম-২–এর মোট ২০ জন সদস্য সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় হাতির আবাসস্থল সংকুচিত হওয়ায় মানুষ ও হাতির মধ্যে সংঘাত বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে ইআরটি সদস্যদের আরও সক্রিয়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥চন্দ্রঘোনায় ফ্রি চর্মসেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

    নিজস্ব প্রতিবেদক: দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চর্মস্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটির চন্দ্রঘোনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যের চর্মরোগ চিকিৎসা ক্যাম্প। এতে দুই শতাধিক চর্মরোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর…

  • কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ, বিজয়ীদের পুরস্কার প্রদান

    নিজস্ব প্রতিবেদক মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ শামসুদ্দিনের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৩ জুলাই) শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন…

  • ভোর রাতে  রাইখালী বাজারের মাঝিপাড়ায় আগুনে পুড়লো  ৩টি দোকান : পুড়ে গেছে প্রায় ১২ লাখ টাকার মালামাল 

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)।  ভোর রাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর রাইখালী বাজার সংলগ্ন মাঝিপাড়া  বটতলা নামক স্থানে আগুনে পুড়ে গেছে স্থানীয় ব্যবসায়ী দেবু বড়ুয়ার মোটর পার্টস ও গাড়ির ব্যাটারির দোকান, ক্যওসিং অং মারমা  চায়ের দোকান এবং…

  • রূপসী কাপ্তাইয়ের গোলটেবিলে উন্নয়নের রূপরেখা

    নিজস্ব প্রতিবেদক রাাঙামাটির কাপ্তাইয়ে উন্নয়নের বহুমাত্রিক সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। কাপ্তাই থেকে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের আয়োজনে বুধবার (২২ এপ্রিল) দুপুরে কাপ্তাইয়ের শিলছড়ি এলাকায় অবস্থিত ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব…

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি হচ্ছে এসডিজি ভিলেজ, ১০ আগস্ট উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রাম আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের আরও দুটি গ্রামের সঙ্গে এ গ্রামটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা…

Leave a Reply